Madhuri Dixit USA Experience, Celebrity Hidden Identity | অচেনা গাড়িতে সন্দেহ, পুলিশ ডাকতে উদ্যত প্রতিবেশীরা! শেষমেশ নিজের পরিচয় ফাঁস করতে বাধ্য হলেন মাধুরী দীক্ষিত

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তাঁর হাসি, নাচ এবং অভিনয় আজও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে রেখেছে। কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি এমন এক সময় কাটিয়েছেন, যখন তাঁর পরিচয় ছিল সম্পূর্ণ গোপন। সেই সময়ের একটি অদ্ভুত অভিজ্ঞতা সম্প্রতি সামনে এনেছেন অভিনেত্রী, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

বিয়ের পর দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে (Denver, USA) বসবাস করেছিলেন মাধুরী দীক্ষিত। স্বামী শ্রীরাম নেনে (Sriram Nene) -এর সঙ্গে সেখানে একেবারে সাধারণ জীবনে তিনি অভ্যস্ত হয়ে উঠেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সময়ের কথা বলতে গিয়ে মাধুরী জানান, ‘ডেনভারের জীবন ছিল খুব সহজ আর স্বাভাবিক। সেখানে ভারতীয়দের সংখ্যা কম ছিল, আর আমি যেখানে থাকতাম সেখানে বেশিরভাগই আমেরিকান প্রতিবেশী ছিলেন। অনেক দিন পর্যন্ত কেউ জানতই না আমি কে।’ এই অচেনা পরিবেশেই তিনি নিজের নতুন পরিচয় খুঁজে পেয়েছিলেন। মাধুরী বলেন, ‘সেখানে আমি শুধুই মিসেস নেনে ছিলাম। আমার দুই ছেলে অরিন (Arin Nene) আর রায়ানকে (Ryan Nene) স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। সব কিছুই খুব সাধারণ ভাবে চলছিল।’ বলিউডের ঝলমলে জীবন থেকে দূরে এই সময়টাকে তিনি নিজের জীবনের এক অন্য রকম অধ্যায় হিসেবে মনে করেন।

আরও পড়ুন : Madhuri Dixit Ajay Jadeja love story, Bollywood cricket affair | রাজবংশের বউ হতে পারতেন মাধুরী, এক ভুলে ভেঙে গেল প্রেম! অজয় জাডেজার জীবনের সেই অজানা চ্যাপ্টার

কিন্তু, সেই গোপন পরিচয় বেশিদিন অটুট থাকেনি। একদিন একটি অদ্ভুত ঘটনা তাঁর পরিচয় প্রকাশ্যে নিয়ে আসে। সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মাধুরী বলেন, ‘এক দিন দেখি, একটা অচেনা গাড়ি বার বার আমাদের বাড়ির সামনে ঘুরছে। বিষয়টা আমার প্রতিবেশীদের নজরে পড়ে। ওরা ভাবতে শুরু করে, হয়ত কোনও চোর বা সন্দেহজনক কেউ এসেছে।’ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রতিবেশীরা পুলিশে খবর দেওয়ার কথাও ভাবতে শুরু করেন। এই পরিস্থিতিতে মাধুরীকে বাধ্য হয়ে নিজের পরিচয় জানাতে হয়। তিনি বলেন, ‘শেষমেশ আমাকে বলতে হয়েছিল যে আমি একজন অভিনেত্রী। যারা গাড়ি নিয়ে ঘুরছিল, তারা আসলে আমার অনুরাগী।’ এই কথা শোনার পর প্রতিবেশীদের বিস্ময়ের শেষ ছিল না। একদিকে উদ্বেগ, অন্যদিকে অবাক হওয়া দুই মিলিয়ে তৈরি হয় এক অদ্ভুত পরিবেশ। ডেনভারে কাটানো এই সময়টিকে তিনি নিজের জীবনের অন্যতম স্বস্তির পর্ব হিসেবে মনে করেন। মাধুরী বলেন, ‘আমি তখন যে কোনও কাজ নিজের মতো করে করতে পারতাম। কোনও চাপ ছিল না, কোনও নজরদারি ছিল না। সন্তানদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি।’ ব্যস্ত চলচ্চিত্রজীবনের বাইরে এই স্বাধীন জীবন তাঁকে অন্য এক অভিজ্ঞতা দিয়েছে বলেই তিনি জানান ওই সাক্ষাৎকারে।

মজার বিষয় হল, মাধুরীর স্বামী শ্রীরাম নেনে (Sriram Nene) প্রথম দিকে জানতেনই না যে মাধুরী ভারতে কত বড় তারকা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি জানতাম মাধুরী একজন অভিনেত্রী, কিন্তু তিনি যে এত বড় মাপের তারকা, সেটা বুঝিনি।’ এই মন্তব্য থেকেই বোঝা যায়, বিদেশে তাঁদের জীবন কতটা সাধারণ ছিল। মাধুরীর এই অভিজ্ঞতা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর জীবনের অন্য একটি দিক তুলে ধরে। যেখানে নেই ক্যামেরার ঝলক, নেই অনুরাগীদের ভিড়, বরং রয়েছে একেবারে সাধারণ মানুষের মতো জীবনযাপন। তবে সেই সাধারণ জীবনের মাঝেও কখনও কখনও তাঁর পরিচয় সামনে এসে পড়েছে, আর তাতেই তৈরি হয়েছে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি। উল্লেখ্য যে, বর্তমানেও মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তা অটুট। চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে তিনি নিয়মিত কাজ করে চলেছেন। কিন্তু তাঁর জীবনের এই অধ্যায় দেখিয়ে দেয়, খ্যাতির বাইরেও একজন মানুষের স্বাভাবিক জীবন কতটা মূল্যবান হতে পারে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Madhuri Dixit Controversy | শুটিং ফ্লোরে ‘না’ বলতেই ছবি থেকে বাদ মাধুরী! টিনু আনন্দের সিদ্ধান্ত ঘিরে নতুন করে চর্চা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন