Smriti Mandhana, Palash Muchhal, Celebrity Wedding | বিয়ে স্থগিতের ঝড়ের মাঝেও হাসিমুখে পলাশ মুচ্ছল, সপরিবারে কোথায় উড়ে গেলেন সুরকার? জল্পনায় উত্তাল নেটদুনিয়া

SHARE:

স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হওয়ার পর নতুন করে জল্পনা। বিমানবন্দরে হাসিমুখে দেখা গেল পলাশকে। বিয়ে কি ফের হবে? পড়ুন সম্পূর্ণ রিপোর্ট।

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং জনপ্রিয় সুরকার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়েকে ঘিরে গত কয়েক দিন ধরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে নেটিজেন থেকে ভক্ত, সকলের কৌতূহল তুঙ্গে। ২৩ নভেম্বর যে জাঁকজমকপূর্ণ বিয়ের প্রস্তুতি চলছিল, তা আচমকাই স্থগিত হয়ে যায়। প্রথমে জানা যায়, স্মৃতির বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। পরে আবার শোনা যেতে থাকে ভিন্ন সুর, পলাশ নাকি প্রতারণা করেছেন! এ সবের মধ্যেই মুখ খোলেননি দুই পক্ষের কেউই।

আরও পড়ুন : Jemimah Rodrigues overcomes depression during World Cup | জেমাইমা রদ্রিগেজের অবসাদের লড়াই, সতীর্থদের পাশে পেয়ে ঘুরে দাঁড়ালেন

কিন্তু এত বিতর্কের মাঝেই এই সপ্তাহের শুরুতে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। বিমানবন্দরে দেখা গেল পলাশ মুচ্ছলকে হাসিমুখে, স্বাভাবিক ভঙ্গিতে, সপরিবারে তিনি ভ্রমণে বেরিয়ে পড়ছেন। যে মানুষটিকে নিয়ে বিগত কয়েক দিন ধরে নানান অভিযোগ, সমালোচনা এবং প্রশ্নের ঝড় উঠেছে, তাঁকে এতটাই নির্ভার দেখে অনেকেই চমকে যান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও নতুন করে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি সব ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের কাছাকাছি এসেছেন স্মৃতি ও পলাশ? ঘনিষ্ঠ সূত্রে যা শোনা যাচ্ছে, স্মৃতি ও পলাশের সম্পর্ক নাকি এখনও পুরোপুরি ভাঙেনি। বরং পরিবার ঘনিষ্ঠরা বলছেন, কিছু ভুল বোঝাবুঝি এবং পরপর ঘটে যাওয়া স্বাস্থ্যজনিত সমস্যার কারণে বিয়ে স্থগিত করা হয়েছিল মাত্র। পলাশের মা-ও সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছিলেন, ‘স্মৃতি (Smriti) ও পলাশ-দু’জনেই মানসিকভাবে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের ওপর যে পরিমাণ চাপ এসেছে, তা ভীষণ কষ্টদায়ক। সময়মতো ওদের বিয়ে হবেই।’ তিনি আরও বলেন, বরযাত্রী রওনা হয়েছিল ঠিকই, কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে ফিরে আসতে হয়।

স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত হওয়ার পর নতুন করে জল্পনা। বিমানবন্দরে হাসিমুখে দেখা গেল পলাশকে। বিয়ে কি ফের হবে? পড়ুন সম্পূর্ণ রিপোর্ট।
স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি সংগৃহীত 

অন্যদিকে স্মৃতির বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। অনেকে বলছেন, পরিবারের চাপ ও বাইরের বিতর্ককে কিছুটা সময় দিতে চেয়েই হয়তো বিয়ে পিছিয়েছে।এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত ঘটনা, স্মৃতি ও পলাশের ইনস্টাগ্রাম বায়োতে হঠাৎ একই সময় দেখা গেল নীল রঙের ‘এভিল আই’ (Evil Eye) ইমোজি। এটি সাধারণত ‘নজর’ বা ‘অশুভ শক্তি’ দূর করার প্রতীক। ভক্তরা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু করে মন্তব্য, ‘তাহলে কি আবার সব ঠিকঠাক হচ্ছে?’, ‘বিয়ের নতুন তারিখ কি ঠিক হয়ে গেছে?’ এমন প্রশ্নে ভাসছে মন্তব্য বাক্স।

আরও পড়ুন : Jemimah Rodrigues Smriti Mandhana | বন্ধুর কান্নায় ভেঙে পড়লেন জেমিমা, স্মৃতি মন্ধানার কঠিন সময়ে বিগ ব্যাশ ছেড়ে পাশে থাকার সিদ্ধান্ত

সোশ্যাল মিডিয়ায় আবার দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মনে করছেন, স্মৃতির মানসিক সুস্থতার কথা ভেবে তাঁকে নতুন করে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া উচিত। অন্যদিকে আর একদল সরাসরি পলাশকে দায়ী করে লিখছেন, ‘একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিয়ে যেন আর খেলাধুলো না করা হয়!’ বিশেষ করে, পলাশের বিরুদ্ধে যে কয়েকটি ব্যক্তিগত অভিযোগ উঠে এসেছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও সুরকার কিংবা তাঁর পরিবার সে সব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বিমানবন্দরের ভিডিও দেখে অনেকে মনে করছেন, পলাশ আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। পরিবারের সঙ্গে ট্রাভেল মানেই পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছে, এমনটাই ধারণা অনুরাগীদের। কেউ লিখেছেন, ‘হাসিমুখ দেখে মনে হচ্ছে সংসারের সমস্যা মিটেই যাচ্ছে।’ আবার কারও মন্তব্য, ‘এত অভিযোগের পরেও এতটা স্বাভাবিক থাকা কি সম্ভব?’ অন্যদিকে স্মৃতি এখনও সম্পূর্ণ নীরব। নেটিজেনরা তাঁর সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করলেও, তিনি কোনও মন্তব্য, ছবি বা স্টোরি শেয়ার করেননি। অনেকেরই দাবি, এই নীরবতা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণের পর্যায়, যেখানে স্মৃতি নিজেকে সময় দিচ্ছেন।

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের নতুন তারিখ ঠিক হয়েছে কি না এখনও কিছুই জানা যায়নি। তবে নেটদুনিয়ার প্রচ্ছন্ন বার্তা একটাই, এই নাটকীয় সম্পর্কের গল্পে আরেকটি মোড় আসতে চলেছে খুব শিগগিরই। পলাশ যখন সপরিবার দেশ ছাড়লেন, তখন স্মৃতি কোথায়? তিনি কি নিজের মতো করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? নাকি সত্যিই সম্পর্ক আবার নতুন করে ফুল ফোঁটাবে?এই প্রশ্নগুলোর উত্তরই এখন অপেক্ষায় রাখছে কোটি ভক্তকে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dead voter list West Bengal, Suvendu Adhikari allegations | SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ, মৃত ভোটার তালিকা নিয়েই সরাসরি আক্রমণে শুভেন্দু অধিকারী

Sasraya News
Author: Sasraya News