Samantha wedding, Raj Nidimoru marriage | অল্প সাজেই রাজ-সমান্থার শুভ পরিণয়: লাল বেনারসিতে নববধূর সরল সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কোয়েম্বত্তূর: বলিউড ও দক্ষিণী দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) নতুন জীবনে পা রাখলেন পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) হাত ধরে। সোমবার সকালে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সম্পন্ন হয় তাঁদের ঘরোয়া কিন্তু আবেগে ভরা বিয়ে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন জীবনের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তের ছবি, যা মুহূর্তে ভাইরাল হয়েছে। বিয়ের আসর ছিল অত্যন্ত ছোট, মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয় পবিত্র সাত পাক। এত সরল আয়োজন, অথচ চোখ ফেরানো যায় না নবদম্পতির সাজ থেকে। বিশেষ করে সমান্থার (Samantha Ruth Prabhu) বিয়ের সাজ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করলেন সমান্থা রুথ প্রভু। ঘরোয়া আয়োজনে লাল বেনারসির সাজে নজর কাড়লেন অভিনেত্রী। দেখুন বিস্তারিত।
রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভুর বিয়ে। ছবি : সংগৃহীত

টুকটুকে লাল বেনারসি শাড়িতে সাজে নববধূ একেবারেই বর্ণাঢ্যতার বদলে বেছে নিয়েছিলেন ঐতিহ্যের সৌন্দর্য। রুপালি জারদৌসির সূক্ষ্ম কাজ করা লাল বেনারসি, যার পাড় ও আঁচলে ফুটে উঠেছে ফুলেল নকশা-সমান্থার স্নিগ্ধতার সঙ্গে যেন মিশে তৈরি করেছে অনন্য আভা।

আরও পড়ুন : Sonakshi Sinha marriage, Sonakshi Zaheer Iqbal love story | ‘তুমি ঠিক পরিবারে এসে পড়েছ’ জ়াহিরের মায়ের ভালবাসায় ভাসছেন সোনাক্ষী, ট্রোলের জবাব দিলেন হাসিতে

তাঁর পরনের বোটনেক ব্লাউজের পিছন দিকও নজর কাড়ে জারদৌসির ঘন কারুকাজে। বিয়ের সাজে হিরে-কুন্দনের ঝলক নয়, বরং প্রবল সোনার ঝলকে নিজেকে সাজাতে চেয়েছেন তিনি, এ সিদ্ধান্তকেই অনুরাগীরা বলছেন, অলৌকিক সরলতার ছাপ। গলায় থাকা ভারী সোনার নেকলেস, কানে লম্বা ঝোলা দুল, দুই হাত ভরা সোনার বালা ও চূড়া, সব মিলিয়ে সমান্থার (Samantha Ruth Prabhu) রূপকে আরও উজ্জ্বল করে তুলেছে তাঁর মিনিমালিস্ট মেহেন্দী। হাতে খুব অল্প মেহেন্দীর কাজ দেখা গেলে পায়ে ছিল নিখুঁত নকশা। খোলা চুল নয়, সযত্নে বাঁধা খোঁপায় সাদা ফুলের মালা যেন তাঁর লাল শাড়ির সঙ্গে আরও সুন্দর ভাবে মানিয়ে গেছে।

আবার নববধূর সাজে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর বিয়ের আংটি, চৌকো কাটের হিরের নকশা, যা ছবিতে ঝলমল করে উঠতেই নেটদুনিয়ায় প্রশংসার ঢেউ ওঠে। অনেকে লিখেছেন, ‘নিজস্ব স্টাইলেই অনবদ্য সমান্থা।’

এই মানসিক চাপ ও শারীরিক দুর্বলতা তাঁকে ভেঙে দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি শিখেছেন কীভাবে ভেতর থেকে শক্ত হতে হয়। সামান্থা জানান, ‘‘গত দু’বছর আমার কোনও ছবি মুক্তি পায়নি। বড় বাজেটের ছবিও হাতে নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ভীষণ সুখে আছি। জীবনের ব্যস্ততা থেকে বিরতি আমাকে মানুষ হিসাবে শান্ত করেছে।’’ যে অভিনেত্রী একসময় কেবল সাফল্যের পিছনে ছুটতেন, তিনিই আজ মনের শান্তি খুঁজে নিতে শিখেছেন।
সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

বর রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সাজ ছিল একেবারেই সাধারণ অথচ মার্জিত। সাদা কুর্তা-পাজামার উপর ছিল সোনালি জওহর কোট, যা তাঁকে দিয়েছে ধারাবাহিক শান্ত ও গম্ভীর লুক। কোনও রকম বাহুল্য ছাড়াই তিনি বিয়ের আসরে নেমে এসেছিলেন স্বাভাবিক, সহজ-সরল আবহে। নবদম্পতির সরল লুকই যেন বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বিয়ের আয়োজন ছিল নিখাদ পারিবারিক আবহে, আলো-ঝলকানি নয়, উচ্চবিত্ত আয়োজন নয়, কেবল ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্ত, স্নিগ্ধ পরিণয়। সমান্থা-রাজের (Samantha Ruth Prabhu–Raj Nidimoru) এই সরল অথচ হৃদয়গ্রাহী মুহূর্ত অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই বলছেন, ‘এটাই হল প্রকৃত বিয়ের সৌন্দর্য, অহঙ্কারহীন, স্বাভাবিক আর আন্তরিক।’ অভিনেত্রীর ভক্তদের দাবি, এই বিয়ে প্রমাণ করল, গ্ল্যামারের আড়ালে থেকেও সমান্থা বাস্তব জীবনে কতটা সহজ, কতটা মাটির মানুষ। তাঁর বেনারসি লুক এখন সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার সূচনা করেছে। অন্যদিকে রাজের (Raj Nidimoru) শান্ত ব্যক্তিত্বও প্রশংসা কুড়িয়েছে সকলের। বিয়ে ঘরোয়া হোক বা জমকালো, সমান্থা-রাজের পরিণয় মুহূর্ত ভক্তদের জন্য নিঃসন্দেহে বিশেষ। দিনভর ভাইরাল হওয়া ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে, ভক্তরা এখনই অপেক্ষায়, এই নতুন দম্পতির ভবিষ্যৎ যাত্রা কীভাবে এগোয়!

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Samantha comeback, Samantha personal life | বড় তারকা হওয়ার দৌড়েই হারাচ্ছিলেন শান্তি, অকপটে সামান্থা রুথ প্রভু

Sasraya News
Author: Sasraya News