রাজ্যপালকে কালো পতাকা দেখাল তৃণমূল কংগ্রেস
সাশ্রয় নিউজ ★ বাগডোগরা : রাজ্যপাল সিভি আনন্দ দিল্লি থেকে গতকালই নামেন উত্তরবঙ্গের বাগডোগরা বিমান বন্দরে। সেখান থেকে রাজ্যপাল সড়ক পথে উত্তরবঙ্গের বন্যাদুর্গত অঞ্চলে। দার্জিলিং যাওয়ার সময় রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কথায়, ‘রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য তিন দিন ধরে রাজ ভবনের বাইরে বসে রয়েছেন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা। অথচ রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন।’ মঙ্গলবার থেকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবীতে আন্দোলন করছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আন্দোলন অব্যাহত রেখেছেন তৃণমূল। অভিষেক ববন্দ্যোপাধ্যায় জানান, যতদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতায় তাঁদের সঙ্গে দেখা করছেন তাঁর ধর্না আন্দোলন চলবে।
-ফাইল চিত্র




