ICC ODI World Cup 2023 : দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে শ্রীলঙ্কার হার

SHARE:

দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে শ্রীলঙ্কার হার

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : বিশ্বকাপের ইতিহাসে ৪২৮ রান করে রেকর্ড করে দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার ১০২ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল শ্রীলঙ্কা। অরুণ জেটলি স্টেডিয়ামে ৪২৮ রান তাড়া করতে নামে শ্রীলঙ্কান ব্যাটাররা। সেই জায়গায় ৩২৬ রানে শ্রীলঙ্কার সব ক’টি উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকার বোলাররা। শ্রীলঙ্কার কাসুল ম্যান্ডেল ৭৬, চারিত আসালঙ্কা ৭৯, ও দাসুন সানাকা সর্বোচ্চ ৬৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার জি ডি’কজ ৩ উইকেট নেন। এছাড়া কেশব মহারাজ, রাবাডা ও জনসন ২ টি করে উইকেট পেয়েছেন। ১ উইকেট পান নাগিদি।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন