পুরী থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা
সাশ্রয় নিউজ ★ নারায়ণগড় : পুরী থেকে বাংলার দিকে যাত্রীদের নিয়ে ফিরছিল একটি বাস। বাসটি নারায়ণগড়ের উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারায়। পড়ে যায় নয়ানজুলিতে। রবিবার ভোর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ। সূত্রের খবর, বাসটিতে ২৫ জন যাত্রী আহত হন। স্থানীয় মানুষজন সকলকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাঁদের ভেতর ১১ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, বাসের যাত্রীরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা।




