কোডারমাতে দুর্ঘটনায় তৃণমূলের দিল্লিগামী বাস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পুরুলিয়া থেকে তৃণমূল কর্মীসমর্থকদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় একটি বাস। তৃণমূল সূত্রের খবর, বেশ কিছু বাস ট্রেন বাতিলের পরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তার ভেতর একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন, “আসলে সাধারণ মানুষকে বলি দেওয়ার চেষ্টা চলছে। ঘটনাটা ঝাড়খণ্ডে হয়েছে তাও ভাগ্য ভাল। আমাদের রাজ্যে হলে আমাদের উপর দোষ দিত। আমার সন্দেহ আছে ওরা গুণ্ডা ভাড়া করে দিল্লি বা উত্তর প্রদেশে হামলা করাবে তার দায় বিজেপির উপর চাপাবে।” শুধু তা-ই না, বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, “যে কোনও দরকারে তাঁরা যেন নির্দ্বিধায় যোগাযোগ করেন।” তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, কোডারমায় একটি মাটির ঢিবিতে ধাক্কা মারে বাসটি।




