Bankura : দেওয়াল চাপা পড়ে মৃত শিশুদের পরিবারকে দিল্লি নিয়ে গেল তৃণমূল

SHARE:

দেওয়াল চাপা পড়ে মৃত শিশুদের পরিবারকে দিল্লি নিয়ে গেল তৃণমূল

সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন শিশুর। বাঁকুড়ার বোড়ামারা গ্রামে যান তৃণমূল নেতা সাংসদ শান্তনু সেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁরা মৃত শিশুদের পরিবারের লোকজনকে দিল্লি যাওয়ার জন্য অনুরোধ জানান বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, প্রথমে ওঁঁরা কেউ-ই দিল্লি যেতে না চাইলেও পরে রাজি হন। মৃত তিন শিশুর পরিবারের পাঁচজন দিল্লি যান। কিন্তু একজন মাঝ পথ থেকে ফিরে আসেন বলেও উল্লেখ। এপ্রসঙ্গে মৃত নিশার বাবা বলেন, “আমার যেতে এতটুকুও ইচ্ছা করছে না। ওরা যাওয়ার জন্য বারবার বলছে। কী করবে আমি কিছুই জানি না।” কিন্তু তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছি না। তাঁরা তাঁদের কষ্টের কথা জানাতে চাইছেন। আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করছি।” বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর বক্তব্য, “শান্তনু সেন ও সায়ন্তিকা বর্গীদের মতো এসে মৃতের পরিবারকে তুলে নিয়ে গেল। মৃতের পরিবাররা প্রথমে যেতে চায়নি। ওখানে ১৫ বছর ধরে তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে পঞ্চায়েতের। কেন বাড়ি হয়নি?” তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন। তাঁর কথায়, ১১ লক্ষ লোকের বাড়ির জন্য পোর্টালে আপলোড করা হয়েছিল। শুধুমাত্র প্রতিহিংসার কারণে এই মানুষগুলোর প্রথম কিস্তি ৮ হাজার ২০০ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমরা মৃতদের পরিবারের পাশে রয়েছি।” 

আসলে কী হয়েছিল? মাটির কাঁচা বাড়িতে ঘুমাচ্ছিল তিন শিশু। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন, চার, ও পাঁচ বছর বয়সী ওই তিন শিশুর। শোক বিহ্বল পরিবার ও এলাকাবাসী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন