Vivek Agnihotri : বিবেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শশী

SHARE:

বিবেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শশী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ মুক্তি পায় ২৮ সেপ্টেম্বর। এই ছবি ঘিরে শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়। ছবির গল্প সম্পর্কে যা জানা যায়, করোনা পরিস্থিতিতে ভার‍তের ভ্যাকসিন তৈরি নিয়েই ছবির গল্প। এ বিষয়ে বিবেক একটি সাক্ষাৎকারে দেন। সাক্ষাৎকারে, বিবেক কংগ্রেস সাংসদ শশী থারুরের নাম নেন বলে উল্লেখ। এমনকী বিবেকের অভিযোগ, শশী ঘুষ নেন ও বিদেশী ভ্যাকসিনের প্রচার করেন। আরও কী বলেছেন বিবেক? “সরকারি পদে থেকে, সাংসদ হয়েও ঘুষ নিয়েছেন আমাদের দেশের নেতারা। প্রচার করেছেন বিদেশি ভ্যাকসিন।” সাক্ষাৎকারে বিবেক আরও জোরালোভাবে বলেন, “আমার কিছু যায় আছে না যখন দেখি ‘জওয়ান’-এর মতো ছবি প্রচার করার জন্য মানুষ টাকা নিচ্ছেন। কিন্তু যখন দেখি দেশের নির্বাচিত নেতা-মন্ত্রীরা ঘুষ নিচ্ছেন, দেশের ক্ষতি করছেন, তখন আর চুপ থাকতে পারি না।” এ বিষয়ে শশী থারুর তাঁর এক্স হ্যাণ্ডেলে লেখেন, “ছবির প্রচার অত্যন্ত সস্তা প্রয়াস। বিষয়টা আরও ভয়ানক। এই ধরনের প্রচার বারবার হতে থাকলে মানুষ তা বিশ্বাস করতে শুরু করবেন। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আইনি পদক্ষেপ করব। এবং তা করছিও।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন