প্রয়াত সৌমেন্দু রায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হলেন সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে প্রয়াত হন। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনীত সমস্যায় ছিলেন সৌমেন্দু বাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পথের পাঁচালি ছবির ভেতর দিয়ে সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় কাজ করেন সত্যজিৎ রায়-এর সঙ্গে। সালটা ১৯৫৪। ওই ছবিতে সুব্রত মিত্রের সহকারী হিসেবে তিনি কাজ করেন। এককভাবে তিনি সত্যজিতের সঙ্গে কাজ করেন ১৯৬১ সাল থেকে। মোট ১৫ টি ছবিতে সত্যজিৎ ও সৌমেন্দু কাজ করেছিলেন।
রূপকলা-এর সিনেমাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু বাবু। তাঁর ছাত্র-ছাত্রীদের কথায়, দীর্ঘদিন থেকেই বার্ধক্যের সামস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অগণিত ছাত্রছাত্রী ও টলিপাড়া।
-ফাইল ছবি




