Malda : শারদ উৎসবকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক

SHARE:

শারদ উৎসবকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক

সাশ্রয় নিউজ ★ মালদা : শারদ উৎসবের আর ক’য়েক দিনের অপেক্ষা। তার আগে মালদার গাজোলে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিনের বৈঠকের পরে প্রশাসনিক আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন দুর্গা পুজোয় ডিজে বাজানো যাবে না। তাঁরা এও জানান, সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে ডিজে বাজানো। এদিনের বৈঠকে দুর্গাপুজোর গাইড লাইন নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে উল্লেখ। বৈঠকে উপস্থিত ছিলেন, গাজোল ব্লকের যুগ্ম বিডিও দেবব্রত ঘোষ, গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল প্রমুখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন