Narendra modi -Manmohan Singh : মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

SHARE:

মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনোমোহন সিং-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে মোদী গতকাল তাঁর এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁকে শুভেচ্ছা জানান। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ড. সিংয়ের ৯১ তম জন্মদিনের শুভেচ্ছা জানান। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ড. সিং সম্পর্কে এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘রাজনীতিতে সরলতা ও মর্যাদা ও করুণার বিরল উদাহরণ’।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন