হরিশচন্দ্রপুরে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
সাশ্রয় নিউজ ★মালদা : মালদার হরিশচন্দ্রপুর ২ ব্লকে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তি। হরিশচন্দ্রপুরের মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহরপুরের ঘটনা। সূত্রের খবর, গতকাল ভোটপর্ব মিটে যাওয়ার পরেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। আজ ভোটের পরের দিন রবিবার ফের দু’পক্ষের ভেতর সংঘর্ষ বাধে। এবং ব্যাপক বোমাবাজি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। তাঁর পায়ে গুলি লাগে। ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ।




