নওদায় নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী
সাশ্রয় নিউজ ★ নওদা : গতকাল ভোটের দিন প্রাণ হারান নওদার কংগ্রেস কর্মী। প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ রবিবার নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন বলে উল্লেখ। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘উনি ভোটও করাচ্ছিলেন না। একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখনও শাসক দলের দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ক’য়েক দিন আগেই তিনি হজ করে বাড়ি ফেরেন।’ উল্লেখ্য, আহত অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। এলাকায় শোকের ছায়া।




