উত্তর চব্বিশ পরগণায় নির্দল সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ বারাসাত : সকাল থেকেই রাজ্যের প্রতিটি জেলাতে ভোট সন্ত্রাস দেখলেন রাজ্যের মানুষ। কোথাও খুন। কোথাও বোমাবাজি। কোথাও ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে ডোবা জলে ফেলে দেওয়া। এখনও পর্যন্ত মৃত্যু মিছিল অব্যাহত। আহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। উত্তর চব্বিশ পরগণার কদম্বগাছির নির্দল সমর্থককের ওপর বোমা বন্দুক নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্য হয়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় টাকি রোড। পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ‘পুলিশ তো দর্শক।’ উল্লেখ্য, মৃত নির্দল সমর্থককের স্ত্রী বুথের সামনে ধর্ণায় বসেন বলে উল্লেখ!




