West Bengal Panchayet Poll 2023 : তৃণমূলের বিরুদ্ধে বাদুড়িয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ

SHARE:

তৃণমূলের বিরুদ্ধে বাদুড়িয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ

সাশ্রয় নিউজ ★ বারাসাত : উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি আটুরিয়া গ্রামপঞ্চায়েত এলাকার ১৮৫ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে। প্রিসাইডিং অফিসারের কথায়, “গতকাল গভীর রাতে বুথে চড়াও হয়ে ব্যালট পেপার ছিনতাই করে তৃণমূল কর্মীরা।” স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘আমাদের প্রার্থীকে অপহরণের চেষ্টা করে তৃণমূলের বাইক বাহিনী। গ্রামবাসীরা বাধা দিলে তারা পালিয়ে যায়। তারপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ১০০টি ব্যালট পেপার ছিনতাই করে বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন