Adipurush : আদিপুরুষ নিয়ে ভুয়ো পোস্টার

SHARE:

আদিপুরুষ নিয়ে ভুয়ো পোস্ট সোশাল মিডিয়ায়

সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তানম : আদিপুরুষ নিয়ে ভুয়ো পোস্ট। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভুয়ো পোস্ট। তা নিয়ে বিতর্ক। কী ছিল ওই ভুয়ো পোস্টে। জানা যায়, প্রেক্ষাগৃহে আদিপুরুষ সিনেমা চলাকালীন কোনও দলিত প্রেক্ষাগৃহে প্রবেশ করতে পারবে না। অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে তারপর জানানো হয়, “এই ধরনের কোনও সোশ্যাল মিডিয়া পোস্টের উপর কেউ বিশ্বাস করবেন না। এই সমস্ত পোস্টের কোনও সত্যতা নেই। অন্ধ্রপ্রদেশের যে সিনেমা হলগুলিতে আদিপুরুষ চলবে, সেখানে কোনও দলিত প্রবেশ করতে পারবেন না বলে যে পোস্ট ছড়ায়, তা অনর্থক। এগুলি প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে।” উল্লেখ্য, আদিপুরুষ-এর ট্রেলার মুক্তির পর ওই পোস্টটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিতর্ক তৈরি হয়ে পোস্ট ঘিরে। তারপরই অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে বিবৃতি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন