বরানগরে ভাঙচুর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বরানগরে একটি ক্লাবে ভাঙচুর ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা জানান, সতীন সেন নগরের একটি ক্লাবে হঠাৎই ভাঙচুর শুরু করে দুষ্কৃতিরা। বিশেষ সূত্রে খবর, একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল একজন মহিলাকে একটি বাইক ধাক্কা মারে, এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত বলে উল্লেখ।




