West Bengal News : পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বোমা

SHARE:

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বোমা

সাশ্রয় নিউজ ★ বীরভূম : ফের বোমা উদ্ধার বীরভূমে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে একের পর এক বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক দলগুলি সরব। তাঁদের কথায়, শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অশান্তি তৈরি করতেই বোমা মজুদ করে। বীরভূমের মাড়গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। লতিপাড়ার ওই বাড়ি থেকে একশোটি বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও, সাঁইথিয়া, মল্লারপুর সহ বীরভূমের মোট চার জায়গা থেকে প্রায় ২৪০ টি বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন