ড্রেন থেকে গলা পচা দেহ উদ্ধার বাকুঁড়ায়
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাঁকুড়ার কেরানি বাঁধের কাছে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, হাইড্রেন থেকে রবিবার রাতে অসহ্যকর দুর্গন্ধ পেয়ে বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে হাইড্রেনের ঢাকনা তুলে গলাপচা একটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করে। বাঁকুড়া সদর থানা সূত্রে খবর, ‘মৃতিদেহ উদ্ধার হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেযে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছেব। সেই সঙ্গে খুন না আত্মহত্যা জানতে চেষ্টা করছে পুলিশ।



