এগরায় ভরদুপুরে ভয়াবহ বিস্ফোরণ
সাশ্রয় নিউজ ★ এগরা : ভয়াবহ বিস্ফোরণ এগরার খাদিকুলে। ভরদুপুরে এমন মর্মান্তিক ঘটনা স্তম্ভিত এলাকাবাসী। রাস্তায়, পুকুরে, যত্রতত্র একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিস্ফোরণে মৃতদের দেহাংশ বলে উল্লেখ। স্থানীয় সূত্রে খবর, দুপুরবেলা হঠাৎ-ই তীব্র বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় জনের। স্থানীয় সূত্রে আরও খবর, যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ওই বাড়ি একজন তৃণমূল নেতার। স্থানীয় বাসিন্দারা জানান, “ওই তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ বাগ। পুলিশের নাকের ডগাতেই চলে অনৈতিক কাজ। কিন্তু পুলিশ চাইলে কী পারে না এইসব বন্ধ করতে? কিন্তু পুলিশ নীরব।” তাঁদের আরও অভিযোগ, “বাজিকারখানার আড়ালে বোমা তৈরি হত ” বলে নামপ্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিস্ফোরণে আনুমানিক ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে জানাযায় এখনও পর্যন্ত খবর ৬ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এমন মর্মান্তিক ঘটনায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অসীম মিশ্র-এর বক্তব্য, “এর আগে এগরাতে আরবিসি অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছে। সেটাকে বাজি বিস্ফোরণ বলে চালিয়েছেন। আজ এগারাতে বিস্ফোরণ হল। আসলে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি উঠে যাচ্ছে। সেই কারণে এলাকায় আতঙ্ক তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এনআইএ তদন্ত করুন। এরপর তৃণমূল নেতা আর পুলিশ বলবে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে।” অন্যদিকে এগরার বিধায়ক তরুণ মাইতি জানান, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।”
বিশেষভাবে উল্লেখ্য যে, সম্প্রতি ভূপতিনগরে বিস্ফোরণে প্রাণ হারান তিনজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এগরায় আজকে দুপুরের মর্মান্তিক বিস্ফোরণে স্বভাবতই আতঙ্কিত একাবাসী।



