Bengal News : দাদার সঙ্গে ঝামেলা করে কিশোরের ঝাঁপ মহানন্দায় 

SHARE:

দাদার সঙ্গে ঝামেলা করে কিশোরের ঝাঁপ মহানন্দায়

সাশ্রয় নিউজ ★ উত্তর দিনাজপুর : দাদার সঙ্গে ঝামেলা। সোনাপুরে মহানন্দায় ঝাঁপ এক কিশোরের। ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে খবর। নিজের মাকে বন্ধুদের দেখার কথা বলে ওই কিশোর মহানন্দাতে ঝাঁপ দেন। সোমবার তাঁর দেহ উদ্ধার হয়। কিশোরের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। স্থানীয় সূত্রে খবর, আত্মহত্যাকারী কিশোরের নাম রূপম রায়। থাকতেন শিলিগুড়িতে। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায়, বাড়িতে কান্নাকাটি ও শোকের আবহ সৃষ্টি হয়।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন