২৪ কোটি টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল ডিআরআই
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ডিআরআই বা ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স বাজেয়াপ্ত করে ২৪ কোটি টাকার সিগারেট। চোরাচালানের সঙ্গে সংযুক্ত একব্যক্তি সহ পাঁচজনকে আটক করেছে ডিআরআই। গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা অভিযান চালায়। একটি কন্টেনার থেকে মোট এককোটি ২০ লক্ষ বিদেশি সিগারেট তাঁরা উদ্ধার করেছে সূত্রের খবর। মুম্বাইয়ের নভসেনা বন্দর থেকেই কন্টেনারটির ওপর নজরদারি ছিল ডিআরআই-এর।



