রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আগামী ২২ মে ‘রোজগার মেলা’-য় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগে রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁদের নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। তার ভেতরই প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও তাঁর সফর সূচি সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। তবে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ একগুচ্ছ বিষয়ে অভিযোগ জানানো হবে বিজেপির পক্ষ থেকে। বিজেপি সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, এই সফরে কোনও জনসভা করছেন না মোদী। উল্লেখ্য, চলতি মাসে বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে লক্ষ্য ৩৫ টি আসন বেঁধে দিয়েছেন অমিত শাহ। তিনি গত এপ্রিলেও বঙ্গ সফরে আসেন।
-ফাইল চিত্র



