Heatstroke Kills Pregnant Woman : হিটস্ট্রোকে প্রাণ হারালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

SHARE:

হিটস্ট্রোকে প্রাণ হারালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

সাশ্রয় নিউজ ★ পালঘর : প্রচণ্ড গরমের ভেতর ৭ কিলোমিটার হেঁটে এক অন্তঃসত্ত্বা গিয়েছিলেন গ্রামীণ হাসপাতালে। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম, সোনালী ওয়াগত (২১)। বাড়ির লোকজন তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই সোনালী প্রাণ ত্যাগ করেন। চিকিৎসকরা জানান, দীর্ঘপথ রোদ- গরমের ভেতর হাঁটার ফলেই মৃত্যু অন্তঃসত্ত্বার।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন