Nadia : নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার চাপড়ায়

SHARE:

নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার চাপড়ায়

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার নদীয়ার চাপড়ায়। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক ঘেঁষা দইয়ের বাজারে অভিযান চালায় পুলিশ। শনিবার ওই পুলিশী অভিযানে উদ্ধার হয় এক হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ সূত্রে উল্লেখ যে, দু’টি চার চাকার গাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করে। গ্রেফতার করা হয় চারজনকেও। পুলিশ আটক করে গাড়ি দু’টি। চাপড়া থানার পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে কফ সিরাপগুলি ধৃতরা নিয়ে যাচ্ছিল। চাপড়া থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন