শাস্তি অধিনায়ক সহ গোটা দলের, কেন?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চেন্নাই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফে দৌড়ে KKR, এখন পর্যন্ত নাইটরা এই আইপিএল-এ ১৩টি ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে ১২। আগামী শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁরা খেলতে নামবে। ওই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ওই ম্যাচে জিতলেও পরবর্তী ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে নাইটদের। ওদিকে খাড়ার ঘা আইপিএল-এর ঘা নাইট শিবিরে। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা নাইট অধিনায়ক নীতিশ রানা সহ গোটা দলের ওপর। আইপিএল এক বিবৃতিতে জানায়, ‘‘চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যে হেতু এটা তাদের দ্বিতীয় অপরাধ, তাই নীতীশের ২৪ লক্ষ টাকার জরিমানা হয়েছে। বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটা কম, সেটা জরিমানা হিসাবে দিতে হবে।’’ ক্রিকেট মহল, নাইট শিবিরকে এই মুহূর্তে চাপেই দেখছে। তেমনি চাপে নীতিশ রানা সহ গোটা কেকেআর দল। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কেকেআর প্লে-অফে যায় এবং পরের ম্যাচেও মন্থর বোলিংয়ের শাস্তি পেতে হয়, তবে অধিনায়ক নীতিশ রানা একটি ম্যাচে খেলতে পারবে না। সুতরাং দ্বিতীয়বার মন্থর বোলিংয়ের শাস্তিতে গোটা নাইট বাহিনীই সব দিক থেকেই চাপের মুখে। আবার প্লে-অফের দৌড়ে টিকে থাকতে চেয়ে থাকতে হবে শনিবার লখনউয়ের মুখোমুখি হয়ে ম্যাচ জিতে নিজেদের পকেটে নিয়ে আসতে হবে!



