Amritsar Blast : অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ

SHARE:

অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ

সাশ্রয় নিউজ ★ অমৃতসর : তৃতীয়বার অমৃতসরের কাছে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ ঘটে বুধবার মধ্যরাতে। পাঞ্জাব পুলিশ সুত্রে খবর, ক্রুড বোমা বিস্ফোরণ হয় বলে অনুমান। এবারের বিস্ফোরণটি হয়, স্বর্ণ মন্দিরের কাছেই একটি বাড়িতে। বাড়িটি থেকে দু’জন পুরুষ ও একজন নারীকে। তাঁদের জেরা করছেন পুলিশ। মন্দির এলাকা ইতিমধ্যেই পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। পুলিশ জানায়, “ক্রুড বোমা বিস্ফোরণ করা হয়েছিল। বড়সড় বিস্ফোরণ ঘটাতে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে তার নমুনা পাওয়া গিয়েছে। এই ঘটনার পিছনে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও অবধি কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলেই জানা গিয়েছে।” উল্লেখ্য ৬ মে প্রথম বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হন ৬ জন। তার ঠিক তিরিশ ঘন্টা পরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আহত হন ১ জন। বিস্ফোরণগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এনআইএ দলও। উল্লেখ্য, বুধবার রাতের বিস্ফোরণ-এর পর পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেন বলে বিশেষ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন