West Bengal News : ২০ দিন পেছল অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি

SHARE:

২০ দিন পেছল অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি

সাশ্রয় নিউজ ★ সিউড়ি : ২০ দিন পেছল অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি। সিউ জেলা আদালতে গতকাল বিচারক অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। সূত্রের খবর, বেলা ২ টোর সময় সিউড়ি জেলা আদালতের বিচারক সুদেষ্ণা চট্টোপাধ্যায় ও আইনজীবী প্রাকৃতিক কারণে আদালতে আসতে পারেননি। প্রাকৃতিক কারণে আদালত সকালে চলছে। আদালতসূত্রে খবর, সেশন জজ না আসার কারণে, ভারপ্রাপ্ত চতুর্থ জজ স্মরণজিৎ মজুমদারের এজলাসে মামলার শুনানি হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্তে রাজি হননি, অমর্ত্য সেনের আইনজীবী। উল্লেখ্য, অমর্ত্য সেন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মামলার শুনানি পিছিয়ে যায় ২০ দিন। আগামী ৩০ মে ‘প্রতীচী’ মামলার শুনানি।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন