হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য সরকার পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করেছেন। কেন দ্য কেরালা স্টোরি সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ করা হল প্রশ্ন তুলে হাইকোর্টের প্রধানবিচারপতি টিএস শিবজ্ঞান বেঞ্চের কাছে দুইজন আইনজীবী আলাদা আলাদাভাবে মামলা করার অনুমতি চান। হাইকোর্টের প্রধানবিচারপতি তাঁদের মামলা করার অনুমতি দেন। আজ হাইকোর্ট-এ জমা পড়ে জোড়া জনস্বার্থ মামলা। হাইকোর্টে জমা পড়া দুটি মামলাই আগামী সপ্তাহে শুনানির সম্ভবনা বলে উল্লেখ।




