মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত ১৯ মে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৯ মে। পরীক্ষার আড়াইমাসের ভেতরই এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্য শক্ষা পর্ষদ। ১৯ মে সকাল ১০ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবেন। গতকালকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে তাতে আর দিন দশেকের মধ্যে হয়ত বেরিয়ে যাবে।’ তারপরের দিনই পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনক্ষণ।
ছবি : প্রতীকী




