মালদায় প্রশাসনিক সভা সেরে সামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ সামসেরগঞ্জ : মালদায় প্রশাসনিক সভা সেরে সামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামসেরগঞ্জ নদীভাঙনে বিধ্বস্ত। ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন সামসেরগঞ্জের বহু মানুষ। নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে ঘর-বাড়ি-কৃষিজমি! গতকাল মালদায় প্রশাসনিক সভা করে শুক্রবার সামসেরগঞ্জে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামসেরগঞ্জের নদী ভঙন রোধে মুখ্যমন্ত্রী ১০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি প্রশাসনিক ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, “১০ বছরের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “জলে কোটি কোটি টাকা ঢালার সামর্থ সরকারের নেই। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের ব্যাপার। ভারত-বাংলাদেশ জল চুক্তির পর বাংলার ৭০০ কোটি টাকা পাওয়ার কথা, এক টাকাও কেন্দ্র দেয়নি। তাও আমরা নিজের সাধ্য অনুযায়ী গঙ্গা ভাঙন রোধে ১০০০ কোটি টাকা খরচ করেছি। গঙ্গা ভাঙন রোধে আরও ১০০ কোটি টাকা আমি দেব।” অন্যদিকে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ১২ বছর পূর্ণ করল।
-ফাইল চিত্র




