Sachin Tendulkar : জীবনের হাফ সেঞ্চুরিতে পরিবার নিয়ে অন্য মেজাজে সচিন

SHARE:

জীবনের হাফ সেঞ্চুরিতে পরিবার নিয়ে অন্য মেজাজে সচিন

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : জীবনের হাফ সেঞ্চুরিতে পরিবার নিয়ে অন্য মেজাজে সচিন। তাঁর চেনাজানা ক্রিকেটীয় জগত থেকে বাইরে বেরিয়ে নিজের জন্ম দিন সেলিব্রেট করলেন সচিন। ক্রিকেটের বাইশ গজে বহু হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, কিন্তু বয়সের হাফ সেঞ্চুরি তাঁর কাছে অন্য রকম, অন্য মেজাজের। ফুরফুরে মানসিকতার বিশ্বখ্যাত এই ভারতীয় ক্রিকেটার তাঁর জন্মদিন কাটালেন একটি গ্রামে গিয়ে। সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলী, কন্যা সারা। কিন্তু সচিন পুত্র অর্জুন এবছর আইপিএল খেলছে। সে কারণে গত ২৪ এপ্রিল, ২০২৩ তারিখ বাবার জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি অর্জুন। ওইদিন ছেলেকে পাশে না পাওয়ার পিতৃসূলভ কষ্ট থাকলেও নিজের জন্মদিন নিয়ে বেশ উৎফুল্ল সচিন। সোশাল মিডিয়ায় লেখেন :  “রোজ রোজ আপনি হাফ সেঞ্চুরি করবেন না, কিন্তু যখন করবেন, তখন চেষ্টা করবেন সেটা তাঁদের সঙ্গে উদযাপন করার যারা আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”( It’s not every day that you hit a half-century, but when you do, it’s worth celebrating with the ones who matter the most. Recently celebrated a special 50 in a quiet serene village with my team – my family! ❤️

PS: Missed Arjun a lot as he is busy with the IPL.”)

অর্জুন ক্রিকেটের বাইশ গজে আইপিএল-এ খেলছে, কিন্তু তিনি যে সবসময় তাঁর বাবা মনে নাড়া দিচ্ছেন, সচিনের পোস্ট তা স্পষ্ট।

ছবি : ট্যুইটার 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন