স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে জ্বলে উঠল আগুন
সাশ্রয় নিউজ ★ গান্ধীনগর : প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি DMEU ট্রেনে হঠাৎই আগুন জ্বলে ওঠে। সূত্রের খবর, বোতাদ স্টেশনে তিনটি কোচে আগুন দেখে স্টেশনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ডিজেল ও বিদ্যুৎচালিত ওই ট্রেনটিতে কীভাবে আগুন লাগে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। স্টেশন কর্তৃপক্ষ দমকলে খবর দিলে আধঘন্টার ভেতর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এক দমকল আধিকারিকের কথায়, ‘বিকাল পৌনে চারটে নাগাদ ট্রেনের ৩টি কোচে আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় ৪টে ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ‘




