বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রাণ হারালেন দুই যুবক
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রাণ হারালেন দুই যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বাইক। মৃত্যু হয় দুই যুবকের।পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের বাড়ি বেহালার ব্যানার্জি পাড়ায়। তাঁদের নাম শুভজিৎ মণ্ডল ও সৌম্যজিৎ মণ্ডল। আজকে ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে উল্লেখ। ১৯ বছর বয়সী শুভজিৎ বাইক চালাচ্ছিলেন বলে জানা যায়। গুরুতর আঘাত লাগে তাঁর মাথায়। বেহালার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। অন্যদিকে, সৌম্যজিৎ বাইকের সওয়ারি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। সৌম্যজিৎ প্রাণ ত্যাগ করেন বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। স্থানীয় সঙ্গে জানা যায় যে, দুর্ঘটনায় মৃত দুই যুবক বন্ধু ছিলেন।




