তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। চৈত্র বিদায় নেবে রাত পোহাতেই। বর্ষবরণের আগেই দাপুটে ব্যাটিং শুরু করেছে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের তিন জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পাশাপাশি ল্যু বইতে পারে বলে হাওয়া অফিস সূত্রে উল্লেখ। পাশাপাশি কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫% বেশি থাকার সম্ভবনা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা জেলায় সতর্কতা তাপপ্রবাহের। সতর্কতা রয়েছে মালদা ও দুই দিনাজপুরেও। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়েও বাড়বে গরমের অস্বস্তি। বাড়বে তাপমাত্রাও।
-প্রতীকী ছবি




