করিমপুরে ওমআর শিট
সাশ্রয় নিউজ ★ নদীয়া : রাজ্যের বিভিন্ন জায়গায় ওএমআর শিট পড়ে থাকার খবর এর আগে দেখেছেন ও শুনেছেন মানুষ। নিয়োগ দুর্নীতি কাণ্ড গভীরে যেতেই রাজ্যে উদ্ধার পথে প্রান্তরে পড়ে থাকার খবর উঠে আসে সংবাদমাধ্যমে। সম্প্রতি এমনই একটি খবর, নদীয়া জেলার করিমপুরের এক ব্যক্তি কুড়িয়ে পান কলকাতা বিশ্ববিদ্যালয়-এর ওএমআর শিট। খবর দেন করিমপুর থানায়। ওই ব্যক্তির কথায়, ‘প্রতি মাসে রেগুলেটেড মার্কেটের ওপর একটি কাপড়ের হাটের ছাউনির নিচে কহিতার আসর করি। এই মাসের ৭ তারিখও একই জায়গায় আমরা কবিতার আসরে বসার জন্য ছাউনির নিচে যাই। ওখানেই আমরা পড়ে থাকতে দেখি ওএমআর শিট।’করিমপুর থানা ঘটনার তদন্ত শুরু করেছে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী




