Firing at Bathinda Military Station : পাঞ্জাবের ভাটিণ্ডা সেনা ছাউনিতে গুলি, মৃত্যু ৪ জনের

SHARE:

পাঞ্জাবের ভাটিণ্ডা সেনা ছাউনিতে গুলি, মৃত্যু ৪ জনের

সাশ্রয় নিউজ ★ চণ্ডীগড় : পাঞ্জাবের ভাটিণ্ডা সেনা ছাউনিতে গুলি, মৃত্যু ৪ জনের। বুধবার সকালে আচমকাই গুলি চলে সেনা ছাউনিতে। সেনা বাহিনীর দক্ষিণ-পশ্চিম কম্যান্ড একটি বিবৃতি প্রকাশ করে সকলকে অবগত করেন, এলাকা ঘিরে ফেলেছে সেনা। ওই বিবৃতিতে আরও উল্লেখ,  “ভাটিন্ডা সেনা ছাউনির ভিতরে ভোর সাড়ে ৪ টার দিকে গুলি চলে। সঙ্গে সঙ্গে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।” পুলিশ জানায়, ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী যোগ নেই। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment