ভুয়ো চাকরি, ধৃত একজন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিকাশ ভবন-এ চাকরির নামে প্রতারণার শিকার এক মহিলা। মধ্যমগ্রামের বাসিন্দা শ্রেয়া বিশ্বাস অনলাইন ফর্ম করার সময় এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। শ্রেয়ার কথায় সেই ব্যক্তি তাঁকে বিকাশ ভবনে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শ্রেয়া বিশ্বাস তাঁকে ৩ লক্ষ ১২ হাজার টাকা দেন। নাসিরুল নামে ওই ব্যক্তি বিকাশ ভবনে তাঁর একবার ইন্টারভিউয়ের ব্যবস্থাও করেন। হাতে দেওয়া হয় নিয়োগপত্র। নির্দিষ্ট দিনে নিয়োগ করতে গেলে কর্তৃপক্ষ শ্রেয়াকে জানান, তাঁর নিয়োগপত্র জাল। শ্রেয়ার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ নাসিরুলকে কেশপুর থেকে গ্রেফতার করেন বলে উল্লেখ।


