আর্থিক খরচের আগে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আর্থিক খরচের আগে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। নির্দেশিকা জারি রাজভবন-এর পক্ষ থেকে। রাজভনের কড়া নির্দেশিকায় উল্লেখ রাজ্যের সমস্ত বিশ্বপবিদ্যালয়গুলি এই আওতায় পড়বে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যখন উত্তাল তখন রাজভবন-এর এই নির্দেশিকা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে ওয়াকিবহাল মহলের মনে করেন।




