নির্বাচন কমিশনের বিক্ষোভ বামেদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতমাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সন্ত্রাসের ছবি উঠে আসতে থাকে। একমাস পর ৮ জুলাই একাধিক মৃত্যুর সাক্ষী থাকল রাজ্যের ১০ ম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় সন্ত্রাসের ছবি সামনে আসতে থাকে। খুন হন একাধিক মানুষ। হাসপাতালে চিকিৎসাধীন আরও অসংখ্য। সন্ত্রাসের প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম নেতৃত্ব। একই দিনে বিক্ষোভ দেখায় বিজেপিও।




