হাসপাতালে বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ রোগীদের। তাঁদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বিভিন্ন টেস্ট করাতে এসে হয়রানির শিকার হতে হয় রুগীদের। এর জন্য চিকিৎসা শুরু হতে বিলম্ব হয়ে যায়। এই অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন রুগীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে সূত্রের খবর।
-ফাইল চিত্র




