তৃণমূলের দিল্লি কর্মসূচির দিনই কলকাতায় বিক্ষোভ বিজেপির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়া আদায়ের দাবীতে দিল্লিতে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সেই বিক্ষোভ উপলক্ষ্যে রাজ্য থেকে ইতিমধ্যেই তৃণমূল কর্মী ও নেতৃত্ব দিল্লি যাত্রা করেছেন। আবার ওই দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! উল্লেখ্য যে, ২ অক্টোবর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন? না ইডির ডাকে সাড়া দিতে পৌঁছচ্ছেন সিজিও কমপ্লেক্সে? রাজ্যবাসী সহ রাজনৈতিক কূটনীতিকদের সেদিকে চোখ থাকবে। কিন্তু ২ অক্টোবরই রাজ্যে বিক্ষোভ রাজ্যে দেখাবে বিজেপির মহিলা সংগঠন। উল্লেখ যে, বিজেপির মহিলা মোর্চা রাজ্যে নিয়োগ দুর্নীতি ও নারী নির্যাতনের মতো অভিযোগ সামনে রেখেই পথে নামবেন বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।




