ইলিশ ভর্তি ট্রলার, খুশি মৎস্যজীবীরা
সাশ্রয় নিউজ ★ ডায়মন্ডহারবার : ইলিশ ভর্তি ট্রলার নিয়ে মাঝ সমুদ্র থেকে ফিরেছেন মৎস্যজীবীরা। আর তাতেই হাসি ফুটেছে ফ্রেজারগঞ্জ, রায় দঘি, নামখানার মৎস্যব্ব্যবসায়ীদের মুখে। বিগত ক’য়েক দিন আবহাওয়া অনুকূল থাকায় এবং মরশুমের শুরুতেই মৎস্যজীবীদের জালে পড়ে টন টন জলের রুপোলী রাণী। বাঙালির রসনায় এবার ইলিশ কী তাহলে বাড়তি স্বাদ দেবে? যদিও দামের হেরফের হওয়ার এখনই তেমন সম্ভবনা নেই বলেই মত একাংশের মাছ ব্যবসায়ীদের। কেউ কেউ বলেন, স্বাদেরও হেরফফের হতে পারে। কারণ এখনও তেমনভাবে বর্ষার দেখা নেই!




