Virat Kohli : নিজের মাঠে খেলতে নামবেন কোহলি

SHARE:

নিজের মাঠে খেলতে নামবেন কোহলি

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আজ দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) ভারত চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি-এর নামে এই স্টেডিয়ামে একটি একটি স্ট্যাণ্ড বর্তমান। ভারতীয় তারকা এপ্রসঙ্গে জানান, ‘নিজের নামাঙ্কিত স্ট্যাণ্ডের সামনে খেলা খুবই অস্বস্তিকর।’ উল্লেখ্য, ঘরোয়া ম্যাচে বিরাট দিল্লির হয়ে খেলতেন। এবং ক্রিকেটের হাতে খড়িও এই দিল্লিতে। ২০০৮ সালে জাতীয় দলে সুযোগ পান। দিল্লির এই মাঠ সম্পর্কে বিরাট স্মৃতি মন্থন করেন, ‘এই মাঠেই প্রথম আমাকে নির্বাচকরা দেখেন। প্রথমবার সুযোগ পেয়েছিলাম। সমস্ত স্মৃতি ভিড় করে আসে। অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামা আমার কাছে খুবই স্পেশাল।’

-সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন