দেরাদুনে পর্যটক বোঝাই গাড়ি খাদে
সাশ্রয় নিউজ ★ দেরাদুন : দেরাদুনের কাছে একটি পর্যটক বোঝাই গাড়ি রাস্তা থেকে ২০০ মিটার নিচে পড়ে যায় শনিবার। জানা যায় যে, ঘটনায় তিনজন প্রাণ হারান। গুরুতর জখম হন একজন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট চারজন পর্যটক ছিলেন। জ্ঞানেন্দ্র সাইনি (৪৮) নামে একজন বিকাশনগর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি গাজিয়াবাদের মালিওয়ালার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও খবর যে, গাড়িটির চাকরাতার দিকে গন্তব্য ছিল। শুক্রবার রাত এগারোটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরের দিন শনিবার ওই একটি পিকআপ ভ্যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পাশ দিয়ে যাচ্ছিল, ওই পিকআপ ভ্যানের চালক যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ও এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন।




