TMC MLA Jibankrishna Saha : অবশেষে সিবিআই গ্রেফতার করল জীবনকৃষ্ণকে

SHARE:

অবশেষে সিবিআই গ্রেফতার করল জীবনকৃষ্ণকে

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : অবশেষে সিবিআই গ্রেফতার করল জীবনকৃষ্ণকে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণকে সিবিআই জেরার সময় নানান নাটকীয় মুহূর্তের খবর সম্প্রচার হয় সংবাদমাধ্যমে। রাজ্যের সমস্ত সংবাদমাধ্যম হুমড়ি খেয়ে পড়েন জীবনকৃষ্ণর বাড়িতে। সিবিআই জেরার করতে আসছেন শুনেই জীবন তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও পেন ড্রাইভ ছুঁড়ে ফেলেন বাড়ির পাশেই একটি পুকুরে। ওই ফোন ও পেন ড্রাইভের খোঁজে পুকুরেই তল্লাশি শুরু করেন সিবিআই। আসে কলকাতা থেকে অতিরিক্ত আধিকারিক। টানা ৬৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আজ সোমবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে গ্রেফতার করে কলকাতায় নিজাম প্যালেসে নিয়ে যান। সিবিআই সূত্রে উল্লেখ, জীবনকৃষ্ণ-এর বাড়ির নিকট থেকেই পাঁচ বস্তা নথি উদ্ধার হয়। নথির মধ্যে রয়েছে ঘুষ দেওয়া চাকরি প্রার্থীদের ছবি, নামের তালিকা। এই সব নামের তালিকা ধরেই নিয়োগ দুর্নীতিতে আরও বড় মাথার খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা এগিয়ে যেতে চাইছেন বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment