TMC : সোমবার ও মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ দেখাবে তৃণমূল

SHARE:

সোমবার ও মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ দেখাবে তৃণমূল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাত পোহালেই দিল্লিতে বিক্ষোভ শুরু করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে মূলত ১০০ দিনের অর্থের দাবীতে বিক্ষোভে অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা। রাজ্যের সব জেলা থেকে ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এপ্রসঙ্গকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হন রবিবার। তিনি বললেন, “যারা এখন ও তখন সবসময় হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা করে তাদের জন্য বলছি। আজকে পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (Public Interest Litigation) জায়গায় শব্দটির মানে বদলে গিয়ে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন (Political Interest Litigation) হয়ে গেছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, যে শ্রমিকরা ১০০ দিনের কাজ করেও ২ বছর ধরে টাকা পাচ্ছেন না কেন? কেন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও জনস্বার্থ মামলা দায়ের হয়নি?” রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও সুর চড়ান এ বিষয়ে। তাঁর কথায়,  “গতকাল অভিষেক ব্যানার্জি কেন্দ্রকে বলেছেন তোমরা আমাদের উপর প্রচুর মিথ্যা অভিযোগ (numerous allegations) আনতে পারো, কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে অবিচার করতে পারো না। এটা খুবই ভালো বিষয় যে সমস্ত তৃণমূল নেতা-নেত্রীরা দিল্লিতে গিয়ে এই বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।” কলকাতার পুরসভার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ১০০ দিনের টাকা নিয়ে অবিচারের অভিযোগ তোলেন। ফিরহাদ হাকিম জানান, “আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি যাচ্ছি। এই ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষদের। আর সেই টাকা তাঁদের না দিয়ে অবিচার (injustice) করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ওদের টাকা দিতেই হবে।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন