Sonakshi Sinha pregnant | সোনাক্ষী সিন্‌হা কি মা হতে চলেছেন? বেবি বাম্প জল্পনায় জাহিরের মজার ইঙ্গিতেই চাঞ্চল্য

SHARE:

বিয়ের পর থেকে সোনাক্ষী ও জাহির দু’জনেই নিয়মিত সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিও শেয়ার করেন। কখনও একসঙ্গে ডিনার ডেট, কখনও পারিবারিক উৎসব, তাঁদের হাসিমুখই যেন সবচেয়ে বড় উত্তর, যারা এই সম্পর্ক নিয়ে কটূ মন্তব্য করেছিলেন তাঁদের প্রতি।অভিনেত্রী জানিয়েছেন, “মানুষ আজও বিশ্বাস করে, দুই ধর্ম মানেই দূরত্ব। কিন্তু আমরা প্রমাণ করতে চাই, ভালবাসা মানে বোঝাপড়া, সম্মান আর একে অপরের পরিবারকে নিজের মতো গ্রহণ করা।”

মিলি ঘোষ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে ফের জল্পনার ঝড়, সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) কি সত্যিই অন্তঃসত্ত্বা? গত মঙ্গলবার রাতে মুম্বইয়ে এক দীপাবলি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে উত্তেজনা। ঢিলেঢালা অনারকলি চুড়িদার, মুখে প্রশান্তি আর শরীরে এক অজানা আভা, সব মিলিয়ে উপস্থিত প্রত্যেকের মনেই জন্ম নেয় একটাই প্রশ্ন, সোনাক্ষী মা হতে চলেছেন কি? আর এই জল্পনায় ঘি ঢেলেছেন তাঁর স্বামী জাহির ইকবাল (Zaheer Iqbal) -এর আচরণ। স্ত্রীর স্ফীতোদর বা ফুলে থাকা পেটের দিকে তাকিয়ে একাধিকবার হাত রাখলেন তিনি, যেন অনিচ্ছাকৃতভাবেই সেই প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন!

Sonakshi Sinha Zaheer Iqbal first date | প্রথম ডেটে সোনাক্ষীর আচরণে আফসোস! খোলামেলা জানালেন স্বামী জাহির
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত

অনুষ্ঠানের রাতটি ছিল একেবারে তারকাময়। প্রযোজক রমেশ তৌরানি (Ramesh Taurani) -এর দীপাবলি পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রায় অর্ধেক তারকা। তাদের মধ্যেই স্পটলাইট চলে যায় সোনাক্ষী-জাহির জুটির দিকে। অভিনেত্রীর পরনে ছিল হালকা ঘিয়ে রঙের ঢিলেঢালা অনারকলি, সঙ্গে ঝলমলে কানের দুল। ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়তেই এগিয়ে আসেন তিনি। হঠাৎই পিছন থেকে জাহির বলেন, ‘সামলে হাঁটো!’ শব্দটি যেন মুহূর্তেই বদলে দেয় পরিবেশ। সোনাক্ষী প্রথমে অবাক, তারপর একফোঁটা দুষ্টু হাসি, আর সেই হাসি ছড়িয়ে পড়ে পুরো হলে। মজা করেই স্বামীকে হালকা মারেন সোনাক্ষী। তবে এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে জাহির আলত করে স্ত্রীর উদরে হাত রাখেন। একেবারে ছবির মতো মুহূর্ত, যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। কেউ লেখেন, ‘এবার বুঝি সত্যিই সুখবর আসছে!’ আবার কেউ মজা করে বলেন, ‘বেবি ইজ অন দ্য ওয়ে!’

বলিউড তারকা অনলাইন ব্র্যান্ড বা ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে সোচ্চার হলেন। তবে সোনাক্ষীর মতো খোলাখুলি প্রকাশ্যে সতর্কবার্তা খুব কম অভিনেত্রীই দিয়ে থাকেন। তার কড়া ভাষায় দেওয়া বার্তা ইতিমধ্যেই শিল্পমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।উল্লেখ্য যে, কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, সোনাক্ষী সম্প্রতি অভিনয় করেছেন তার ভাই কুশ এস সিনহা (Kussh S Sinha) পরিচালিত নিকিতা রায় (Nikita Roy) ছবিতে। তবে ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, আয় করে মাত্র ১.৫১ কোটি।
সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

কিন্তু, যদিও পরের মুহূর্তেই হাসতে হাসতে জাহির বলেন, ‘আরে মজা করছি তো!’ যেন সেই এক বাক্যে তিনি থামিয়ে দিলেন সব রটনা। কিন্তু নেটিজ়েনরা কি এত সহজে থামবেন? এই মন্তব্যই আরও উসকে দিয়েছে কৌতূহল। অনেকের মতে, এই ‘মজা’ই আসলে ঢাল, কারণ সত্যিই যদি সোনাক্ষী অন্তঃসত্ত্বা হন, তাহলে এখনই সেটা প্রকাশ্যে আনবেন না তাঁরা। আবার অনেকে মনে করেন, সবটাই নিছকই গসিপ, যা তারা হাসিতে উড়িয়ে দেওয়াই ঠিক মনে করেছেন।

আরও পড়ুন : Sonakshi Sinha Zaheer Iqbal first date | প্রথম ডেটে সোনাক্ষীর আচরণে আফসোস! খোলামেলা জানালেন স্বামী জাহির

প্রসঙ্গত, গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের সম্পর্কের শুরু হয়েছিল অনেক আগেই, কিন্তু প্রেমের কথা প্রকাশ্যে আনেননি কোনওদিন। ‘ডাবল এক্সএল’ (Double XL) ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের। একসময় খবর ছড়ায়, তাঁরা গোপনে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। অবশেষে পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়েই সেরেন তাঁরা। বিয়ের পর থেকেই কখনও ট্রল, কখনও প্রশংসা, সব কিছুই ঘিরে ধরে এই তারকা দম্পতিকে। বিয়ের ক’য়েক মাসের মধ্যেই একবার সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়েছিল। কারণ হিসেবে ধরা হয়েছিল তাঁর সামান্য ভারী চেহারা। তখনই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই, আমি শুধু একটু মোটা হয়ে গিয়েছি।’ সেই জবাবেও ছিল হাস্যরস ও আত্মবিশ্বাসের ছাপ। কিন্তু এবার বিষয়টা যেন একটু আলাদা। কারণ জাহির নিজেই মজার ছলে হলেও হাত রেখে দিলেন স্ত্রীর পেটে। সেটাই নেটাগরিকদের মনে প্রশ্ন জাগিয়েছে, এ কেবল রসিকতা, নাকি ইঙ্গিত?

সোনাক্ষী সিনহা এ জাহির ইকবাল। ছবি : সংগৃহীত

কিন্তু, বলিউডের সূত্রে জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহির দু’জনেই এখন ব্যস্ত তাঁদের নিজস্ব প্রজেক্ট নিয়ে। সোনাক্ষী সম্প্রতি ‘হীরামাণ্ডি’ (Heeramandi) সিরিজে পারফর্মেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। আর জাহির কাজ করছেন একটি নতুন ওয়েব সিরিজে। ফলে তাঁরা নাকি আপাতত কাজেই মনোযোগ দিতে চান। তবুও, সোশ্যাল মিডিয়ায় ‘বেবি বাম্প’ জল্পনা যে একেবারে থামছে না, তা বোঝা যায় মন্তব্যগুলিতে। কেউ লিখছেন, ‘তাঁর মুখে মাতৃত্বের আভা স্পষ্ট।’ আবার কেউ বলেন, ‘ওদের দু’জনের কেমিস্ট্রিই বলে দিচ্ছে কিছু একটা ঘটছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের এই নতুন জুটিকে ঘিরে জল্পনার আগুন যেন আরও জ্বলে উঠেছে। তাঁরা হাসছেন, খেলছেন, ঠাট্টা করছেন, কিন্তু সেই হাসির আড়ালে কি সত্যিই কোনও সুখবর লুকিয়ে আছে? উত্তরটা হয়তো জানেন শুধু সোনাক্ষী আর জাহিরই। কিন্তু ভক্তদের কৌতূহল যে দিন দিন বাড়ছে, তা বলাই বাহুল্য। তবে, এটা যদি শুধুই মজা হয়, তবুও সেটি চমৎকার এক ‘পাবলিক মোমেন্ট’। আর যদি সত্যিই সুখবর লুকিয়ে থাকে, তবে বলিউডের আর এক ‘বেবি বুম’-এর সাক্ষী হতে চলেছে বি-টাউন।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Nepotism Ad | ‘সোনার চামচ মুখে নিয়েই জন্ম!’ নেপোটিজম বিতর্ককে বিদ্রুপ করে ভাইরাল সোনাক্ষী সিনহা, বলিউডে নতুন আলোচনার ঝড়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment