Smoothie Recipe | পুজোর আগে ঝলমলে ত্বকের জন্য স্মুদি রেসিপি, ঘরে বসেই বানান স্বাস্থ্যকর পানীয়

SHARE:

জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখনই সময় নিজেকে ভেতর থেকে যত্ন নেওয়ার। শুধু পার্লার ট্রিটমেন্টই নয়, শরীর ও ত্বকের স্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপায়ে যদি ত্বকের গ্লো ধরে রাখতে চান, তবে নিয়মিত স্মুদি (Smoothie) খাওয়ার অভ্যাস তৈরি করা দরকার। এসব স্মুদি শরীরকে ভেতর থেকে ডিটক্স করে, হজমশক্তি ভালো রাখে, ত্বককে করে উজ্জ্বল। আজ রইল ক’য়েকটি সহজ ও সুস্বাদু স্মুদি রেসিপি, যা আপনার দৈনন্দিন ডায়েটে যুক্ত করলে পুজোর আগে আপনি হয়ে উঠবেন একেবারে গ্ল্যামারাস।

Read: Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

প্রথমেই থাকছে মাচা প্রোটিন স্মুদি (Matcha Protein Smoothie)। যারা সকাল শুরু করেন হেলদি ড্রিঙ্ক দিয়ে, তাদের জন্য এটি একদম পারফেক্ট। এর উপকরণও বেশ সহজলভ্য। লাগবে মাত্র ১ চামচ মাচা পাউডার (Matcha Powder), ১-২টি খেজুর (Dates), ১ স্কুপ ভ্যানিলা প্রোটিন (Vanilla Protein), ১ স্কুপ কোলাজেন পেপটাইড (Collagen Peptide), ১ কাপ মিষ্টি ছাড়া আমন্ড দুধ (Almond Milk) ও ১-২ চামচ আমন্ড বাটার (Almond Butter)। সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। চাইলে কিছু আইস কিউব যোগ করতে পারেন। এই স্মুদিতে প্রতি গ্লাসে থাকে প্রায় ৩০-৩৫ গ্রাম প্রোটিন, যা শরীরের জন্য দারুণ উপকারী। নিয়মিত খেলে হজমের সমস্যা থাকবে না, শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং ত্বক পাবে প্রাকৃতিক ঔজ্জ্বল্য।

বিশেষজ্ঞরা বলছেন, 'প্রতিদিন অন্তত একটি স্মুদি খাদ্যাভ্যাসে রাখলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, ভিটামিন ও খনিজ উপাদান শরীরে যোগ হয়। ত্বকের গ্লো ধরে রাখতে এটি কার্যকরী ভূমিকা পালন করে।’ তাই পুজোর আগে যারা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চান, তাদের জন্য এই স্মুদি রেসিপিগুলো হতে পারে সেরা সঙ্গী। এছাড়াও চাইলে নিজের মতো করে স্মুদিতে নানা ফল-সবজি যোগ করে বানাতে পারেন নতুন ভ্যারিয়েশন।
ছবি: প্রতীকী

এরপর আসি মিক্সড ব্যাগ স্মুদি (Mixed Bag Smoothie)-তে। নামের মতোই এটি নানা রঙের সবজি ও ফলের সমন্বয়ে তৈরি। লাগবে ১টি বিটরুট (Beetroot), ১টি গাজর (Carrot), ১টি আপেল (Apple), ১টি শসা (Cucumber) এবং অল্প লেবুর রস (Lemon Juice)। সব উপকরণ ছোট ছোট টুকরো করে কেটে এক কাপ জল দিয়ে ব্লেন্ড করুন। শেষে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল এক বাটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর স্মুদি। এটি শুধু ত্বককে ফ্রেশ রাখবে না, বরং শরীরে অ্যান্টি এজিং উপাদান যোগ করে আপনাকে রাখবে তরতাজা। অনেকেই বলেন, ‘এটা একধরনের প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক, যেটা সকালে খেলে সারাদিন ফ্রেশ থাকা যায়।’ আর রইল তরমুজের স্মুদি (Watermelon Smoothie), যা গরমকালে শরীর ঠাণ্ডা রাখতে সবচেয়ে জনপ্রিয়। এর জন্য লাগবে ৩ কাপ দানা ছাড়া তরমুজের টুকরো (Watermelon Cubes), ১ কাপ দুধ (Milk) চাইলে আমন্ড বা সয়া মিল্কও (Soy Milk) ব্যবহার করতে পারেন, ৩ টেবিল চামচ ঘরে তৈরি টক দই (Yogurt), কিছু পুদিনা পাতা (Mint Leaves) আর স্বাদমতো চিনি অথবা মেপেল সিরাপ (Maple Syrup)। প্রথমে তরমুজের টুকরোগুলো অন্তত ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিন। এরপর ব্লেন্ডারে সব উপকরণ মিশিয়ে নিন। ওপরে কিছু ফ্রোজেন তরমুজের টুকরো ও পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন। ঠাণ্ডা ঠাণ্ডা এই স্মুদি শুধু ত্বককে উজ্জ্বল করবে না, শরীরকেও রাখবে হাইড্রেটেড।

Follow: https://x.com/sasrayanews/status/1960565850857201752?t=RYVl-_9ushFgSkhLuk-gIw&s=19

বিশেষজ্ঞরা বলছেন, ‘প্রতিদিন অন্তত একটি স্মুদি খাদ্যাভ্যাসে রাখলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, ভিটামিন ও খনিজ উপাদান শরীরে যোগ হয়। ত্বকের গ্লো ধরে রাখতে এটি কার্যকরী ভূমিকা twপালন করে।’ তাই পুজোর আগে যারা নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চান, তাদের জন্য এই স্মুদি রেসিপিগুলো হতে পারে সেরা সঙ্গী। এছাড়াও চাইলে নিজের মতো করে স্মুদিতে নানা ফল-সবজি যোগ করে বানাতে পারেন নতুন ভ্যারিয়েশন। যেমন কলা (Banana) ও পালং শাক (Spinach) দিয়ে তৈরি গ্রিন স্মুদি, অথবা ব্লুবেরি (Blueberry) ও ইয়োগার্ট দিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ স্মুদি। নিয়মিত চিনি এড়িয়ে, প্রাকৃতিক মিষ্টিকারক যেমন খেজুর বা মেপেল সিরাপ ব্যবহার করলেই আরও স্বাস্থ্যকর হবে এই পানীয়। প্রসঙ্গত উল্লেখ্য, পুজোর দিনগুলোতে বাইরে খাওয়াদাওয়ার প্রলোভন থাকবেই। কিন্তু তার সঙ্গে যদি প্রতিদিন এক গ্লাস স্মুদি যুক্ত করতে পারেন, তবে শরীর ও ত্বক দুটোই থাকবে সতেজ। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন স্মুদি ড্রিঙ্কের অভ্যাস।

ছবি: সংগৃহীত।
আরও পড়ুন : Darbaari Mutton recipe | নবাবি দরবারী মটন, সহজ রেসিপিতে রাজকীয় স্বাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন